কোর্সসমূহ (মেয়াদ: ৪ মাস – ৩ মাস প্রাতিষ্ঠানিক কোর্স + ১ মাস ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ):
- ইলেকট্রিক্যাল (EIM) (লেভেল-২) – যোগ্যতা: ৮ম শ্রেণি
- রেফ্রিজারেশন (RAC) (লেভেল-১) – যোগ্যতা: ৮ম শ্রেণি
- রেফ্রিজারেশন (RAC) (লেভেল-২) – আপস্কিলিং :– যোগ্যতা: ৮ম শ্রেণি (রেফ্রিজারেশন (RAC) (লেভেল-১) থাকতে হবে)
- হাউজকিপিং (লেভেল-২) – যোগ্যতা: এসএসসি
- হাউজকিপিং (লেভেল-৩) – আপস্কিলিং : যোগ্যতা: এসএসসি (হাউজকিপিং (লেভেল-২) থাকতে হবে)
- ডিজিটাল মার্কেটিং স্কিলস (লেভেল-৩) – যোগ্যতা: এসএসসি
ভর্তির সাধারণ তথ্য: ১৮-৩৫ বছর। (প্রতিটি সংযুক্ত ট্রেডের বিপরীতে ২০টি করে আসন)
শর্তাবলি ও প্রয়োজনীয় কাগজপত্র:
-
কক্সবাজার জেলার স্থায়ী নাগরিক হতে হবে এবং এনআইডি কার্ডের অনুলিপি-১ কপি।
-
মোট প্রশিক্ষণার্থীদের ৪০% যুবনারী হতে হবে। যুবনারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
-
মোট প্রশিক্ষণার্থীদের ৩% প্রতিবন্ধীকে প্রশিক্ষণে বিশেষ সুযোগ দেওয়া হবে। এছাড়া প্রবাসফেরত যুবদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে।
-
চলমান শিক্ষার্থী বা চাকুরিরত কেউ আবেদন করতে পারবে না। পূর্বে এনএসডিএ থেকে যারা প্রশিক্ষণের সনদপত্র পেয়েছেন তারাও আবেদন করতে পারবেন না। (আপস্কিলিং এর ক্ষেত্রে প্রযোজ্য না)
-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের অনুলিপি-১ কপি এবং পাসপোর্ট সাইজের ছবি-২ কপি।
-
সংশ্লিষ্ট ট্রেডে ১/২ বছরের কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে।
সুবিধাসমূহ:
-
নিয়মিত উপস্থিতি ও অ্যাসেসমেন্টে সফলভাবে কম্পিটেন্ট হওয়া সাপেক্ষে যাতায়াত ভাতা প্রদান করা হবে। (বাজেট প্রাপ্তি সাপেক্ষে)।
-
সংশ্লিষ্ট কোর্সে ইন্ডাস্ট্রিতে ১ মাসের বাস্তব প্রশিক্ষণের ব্যবস্থা।
-
প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ ও সামগ্রী বিতরণ করা হবে।
-
এনএসডিএ কর্তৃক সনদ দেওয়া হবে।
স্বাক্ষর: মোঃ মোয়াজ্জেম হোসেন উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার।
বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের তথ্যকেন্দ্র/ হেল্প ডেস্ক শাখায় যোগাযোগ করুন। ০১৮৮৯-১৯২৩৬৬, ০১৮৭৫-১২৩০৫১
